ডিএসইতে সূচক ঊর্ধ্বমুখী
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে লেনদেন চলছে। বেলা একটায় ডিএসইতে লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা একটায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ১২০ পয়েন্ট বেড়ে ৪৪১২ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে আজ লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২২৫টিরই দাম বেড়েছে। কমেছে ২৩টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এখন পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ৪৫৪ কোটি টাকা লেনদেন হয়েছে।বেলা একটায় ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: এমআই সিমেন্ট, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, তিতাস গ্যাস, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো, বিএসসিসিএল, সামিট পাওয়ার, জিপিএইচ ইস্পাত, আরএন স্পিনিং ও গ্রামীণ ফোন।