ডিএসইতে সূচক ও দরপতন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচক ও দরপতনের মধ্য দিয়ে শেষ হল লেনদেন। দিনের শুরুতে কিছু সময়ের জন্য সূচকের সামান্য ঊর্ধ্বগতি দেখা গেলেও সারাদিন নিম্নগতিতেই চলেছে লেনদেন। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৭৬ পয়েন্ট কমে ৪,২৮৩ পয়েন্টে দাঁড়ায়।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে চার পয়েন্ট কমে গেলেও ২৫ মিনিটে বেড়ে যায় আট পয়েন্ট। এরপর সকাল ১০টা ৫০ থেকে সোয়া ১১টা পর্যন্ত সূচক ঊর্ধ্বমুখী ছিল। পরে এক ঘণ্টা শেষে আবারো কমে ১৫ পয়েন্ট। দুই ঘণ্টায় কমে ৫০ পয়েন্ট। বেলা একটা ৫৫ মিনিটের দিকে সূচক সর্বনিম্ন ৮২ পয়েন্ট কমে। এভাবে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয় লেনদেন। আজ লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বাড়ে মাত্র ৩৩টি দাম, কমে ২১১টি আর অপরিবর্তিত ছিল ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ১৫৯ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়। যা গতকালের চেয়ে প্রায় ২০ কোটি টাকা বেশি। দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো সোশ্যাল ইসলামী ব্যাংক লি., আমরা টেকনোলজিস লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, গ্রামীণফোন, লংকাবাংলা ফিন্যান্স, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লি., বেক্সিমকো এবং যমুনা অয়েল।