ডিএসইতে সূচক ও লেনদেন কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। পাশাপাশি কমেছে সূচকও।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১১২ পয়েন্ট কমে ৫,৩৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ৩২ পয়েন্ট বেড়ে যায়। এরপর ১৫ মিনিটে সূচক সামান্য কমে আবারও ঊর্ধ্বমুখী হয়। তবে আধা ঘণ্টা পর থেকে সূচক নিম্নমুখী হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে মোট ২৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র ২৪টির দাম বেড়েছে, কমেছে ২৩৪টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে মোট ৭৭৯ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—জিপিএইচ ইস্পাত, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, গ্রামীণফোন, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, লংকা-বাংলা ফিন্যান্স, এম আই সিমেন্ট, আফতাব অটোমোবাইলস এবং কনফিডেন্স সিমেন্ট।