ডিএসইতে সূচক কমল ৮ পয়েন্ট, সিএসইতে ৭১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশির ভাগ কোম্পানির দরপতনের মধ্য দিয়ে শেষ হলো আজকের লেনদেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সামান্য বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সামান্য কমেছে। আজ নিয়ে টানা ছয় দিন দরপতন ঘটল বাজারে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮.১৫ পয়েন্ট কমে চার হাজার ৩৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১১টায় সূচক ৩৩ পয়েন্ট বাড়ে। এরপর একাধিকবার ওঠানামার পর নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়।ডিএসইতে আজ মোট ২৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৭টির দাম কমেছে; বেড়েছে ১০৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন দাঁড়িয়েছে ৩৪৪ কোটি টাকায়, যা গতকালের চেয়ে ৩৫ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মালেক স্পিনিং, আরএন স্পিনিং, পদ্মা অয়েল, ইউনিক হোটেল, বিএসসিসিএল, ডেল্টা স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম প্রভৃতি।অন্যদিকে, আজ সিএসইর সার্বিক মূল্যসূচক ৭১ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৩টির দাম কমেছে; বেড়েছে ৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা কম।