ডিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনে শুরুটা ভালো হলেও শেষটা ভালো হয়নি। দিনের লেনদেন শেষে ডিএসইতে সূচকের সঙ্গে কমেছে তালিকাভুক্ত দেড় শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম। তবে গত দিনের চেয়ে লেনদেন বেড়েছে। আজ ডিএসইতে সাধারণ মূল্যসূচক ২১.৮৫ পয়েন্ট কমে ৬,২২১.৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের। লেনদেন হয়েছে ৯৪৭ কোটি টাকার, যা গত দিনের চেয়ে ১৩৭ কোটি টাকা বেশি।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—গোল্ডেন সন, বেক্সিমকো, আরএন স্পিনিং, পিএলএফএসএল, তিতাস গ্যাস, পদ্মা অয়েল, বেক্সটেক্স, ম্যাকসন স্পিনিং, কনফিডেন্স সিমেন্ট ও ইউনাইটেড এয়ারওয়েজ।আজ ডিএসইতে লেনদেনের শুরু থেকেই সূচক দ্রুত বাড়তে থাকে। লেনদেনের প্রথম ঘণ্টায় সূচক ১০০ পয়েন্টের বেশি বাড়ে, যা তৃতীয় ঘণ্টায় অব্যাহত ছিল। তবে শেষ ঘণ্টায় এসে সূচক কিছুটা কমে যায়।