ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আজ সূচক কমলেও বেড়েছে সিএসইতে। উভয় স্টক এক্সচেঞ্জেই গতকালের চেয়ে আজ লেনদেন কম হয়েছে। তবে দিনভর সূচকের ওঠানামা ছিল চোখে পড়ার মতো।বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৫.১৩ পয়েন্ট কমে ৬,১৬২.৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে আজ লেনদেনের শুরুতে সূচক সামান্য বাড়লেও ১৫ মিনিটের মাথায় সূচক ৩৫ পয়েন্ট কমে যায়। বেলা ১০টা ৫০ মিনিটে কমে দুই পয়েন্ট। এরপর ১১টা পাঁচ মিনিটে সূচক আবার ৩৩ পয়েন্ট কমে গেলেও ১১টা ২৫ মিনিটে সূচক ৪ পয়েন্ট বেড়ে যায়। এভাবেই সূচকের ওঠানামায় চলে ডিএসইর লেনদেন।ডিএসইতে হাতবদল হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২১টি প্রতিষ্ঠানের, কমেছে ১২১টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪৪৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৫৫ কোটি টাকা কম।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে গ্রামীণফোন, বেক্সিমকো, সিটি ব্যাংক, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, কেয়া কসমেটিকস, মালেক স্পিনিং, ওয়ান ব্যাংক ও এমআই সিমেন্ট।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৭২.৭০ পয়েন্ট বেড়ে ১৭৬৫৪.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে হাতবদল হওয়া ১৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৭টির প্রতিষ্ঠানের, কমেছে ১০৪টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৭ কোটি টাকা কম।