ডিএসইতে সূচক বৃদ্ধি অব্যাহত
দিনের শুরু থেকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। আজ বুধবার বেলা একটা ১০ মিনিটে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা একটা ১০ মিনিটে ডিএসইর ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে ৪২৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে মোট ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৬টির দাম বেড়েছে, কমেছে ৫৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আলোচ্য সময়ে এই স্টক এক্সচেঞ্জে ২৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, জেনারেশন নেক্সট ফ্যাশন, এনভয় টেক্সটাইল, আরএন স্পিনিং, সিএমসি কামাল, বেক্সিমকো, ইউনিক হোটেল, সানলাইফ ইনস্যুরেন্স ও সায়হাম কটন।