ডিএসইতে সূচক বেড়েছে ১২ পয়েন্ট, সিএসইতে ৫৪
সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ারবাজারে। আজ বুধবার বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর প্রভাবে সূচকও বেড়েছে। একই সঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ১২ পয়েন্ট বেড়ে ৪১৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। একপর্যায়ে সূচক ৩০ পয়েন্ট বেড়েছিল। পরে সূচক বাড়ার ধারা নেমে এলেও তা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়েই লেনদেনে শেষ হয়।আজ ডিএসইতে মোট ২৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮২টির দাম বেড়েছে; কমেছে ৬৩টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ১৬২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০ কোটি টাকা বেশি।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, ইউনিক হোটেল, যমুনা অয়েল, বিএসসিসিএল, জেনারেশন নেক্সট ফ্যাশন, কনফিডেন্স সিমেন্ট, গ্রামীণফোন, প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও এনভয় টেক্সটাইল।দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৬৮৭ পয়েন্টে। সিএসইতে আজ ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১০১টির দাম বেড়েছে; কমেছে ৫৮টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ১৯ কোটি টাকার শেয়ার দেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা বেশি।