ডিএসইতে সূচক বেড়েছে ১৩ পয়েন্ট, সিএসইতে ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বেশিরভাগ কোম্পানির দাম কমলেও সূচক বেড়েছে। তবে দুই বাজারেই গতকালের চেয়ে লেনদেন কমেছে।বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঈদুল আজহা ও দুর্গা পুজাকে সামনে রেখে অনেক বিনিয়োগকারী বাজার থেকে টাকা তুলে নিচ্ছেন। আবার অনেকে লেনদেনে নিষ্ক্রিয় রয়েছেন। বাজারে সার্বিক লেনদেনে এর প্রভাব পড়ায় লেনদেন কিছুটা কমে গেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে ৪৪৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। দুপুর ১২টার দিকে সূচক ৫৮ পয়েন্ট বেড়েছিল। এরপর থেকে সূচক বাড়ার হার কমলেও শেষ পর্যন্ত ইতিবাচক থাকে সূচক।আজ ডিএসইতে মোট ২৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৬টিরই দাম বেড়েছে। কমেছে ১১৭টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৫ কোটি টাকা কম।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, তাল্লো স্পিনিং, তিতাস গ্যাস, বিএসসিসিএল, আরএন স্পিনিং, ইউসিবিএল, ইউনিক হোটেল ও বেক্সিমকো প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৬ পয়েন্ট বেড়ে ১৩৬৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯০টিরই দাম বেড়েছে। কমেছে ৯৬টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২ কোটি টাকা কম।