ডিএসইতে সূচক বেড়েছে ১৭ পয়েন্ট, সিএসইতে ৬৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ রোববার শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। তবে লেনদেন কমেছে দুই বাজারে।

ডিএসইতে সূচক বেড়েছে ১৭ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬১৬ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। একপর্যায়ে সূচক ৪০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমলেও দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকে সূচক।
ডিএসইতে আজ ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮২টির দাম বেড়েছে, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৩৯৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা বৃহস্পতিবারের চেয়ে ৪৫ কোটি টাকা কম। বৃহস্পতিবার এ বাজারে ৪৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল মেঘনা পেট্রোলিয়াম। আজ এ প্রতিষ্ঠানের ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লাফার্জ সুরমা সিমেন্ট, হেইডেলবার্গ সিমেন্ট, গ্রামীণফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, স্কয়ার ফার্মা, ইউসিবিএল, এবি ব্যাংক, ফ্যামিলিটেক্স প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।

সিএসইতে সূচক বেড়েছে ৬৪ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২৬১ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৬টির দাম বেড়েছে, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৩১ কোটি টাকা লেনদেন হয়েছে, যা বৃহস্পতিবারের চেয়ে তিন কোটি টাকা কম। বৃহস্পতিবার এই বাজারে ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।