ডিএসইতে সূচক বেড়েছে ৫ পয়েন্ট, সিএসইতে ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকালের ধারাবাহিকতায় আজ মঙ্গলবারও সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৫ পয়েন্ট। আর সিএসইতে বেড়েছে ১ পয়েন্ট। পাশাপাশি লেনদেন বেড়েছে দুই বাজারে।

ডিএসইতে সূচক বেড়েছে ৫ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৭৫৬ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। একপর্যায়ে সূচক গতকালের চেয়ে ৩৬ পয়েন্ট বেড়ে যায়। দুপুর ১২টার পর থেকে সূচক বাড়ার হার কমতে শুরু করলেও শেষ পর্যন্ত বাড়তি প্রবণতায় থাকে।
ডিএসইতে আজ ২৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৮টির দাম বেড়েছে, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৫৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৫ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৫২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে সূচক বেড়েছে ১ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭৩৪ পয়েন্টে।
সিএসইতে আজ ২৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৮টির দাম বেড়েছে, কমেছে ১১৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৪৮ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৪৭ কোটি টাকার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। আজ এই প্রতিষ্ঠানের ৩১ কোটি টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া গ্রামীণফোন, অ্যাপেক্স ফুটওয়্যার, বিএসসি, বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, স্কয়ার ফার্মা, সিঙ্গার বিডি, অ্যাপেক্স ট্যানারি প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।