ডিএসইতে সূচকে যোগ হলো ১০ পয়েন্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের ঊর্ধ্বগতি ও চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন হয়। দিন শেষে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচকও বেড়েছে। তবে গতকাল মঙ্গলবারের চেয়ে লেনদেন কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ৪৪২৪ পয়েন্টে পৌঁছায়। দিনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে লেনদেন শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে সূচক ৭৪ পয়েন্ট বেড়েছিল। এরপর থেকে সূচক বাড়ার হার কিছুটা কমলেও দিন শেষে সূচক বাড়ে ১০ পয়েন্ট।আজ ডিএসইতে ২৭২টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৫টির দাম বেড়েছে, কমেছে ১০৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৮৭০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৯ কোটি টাকা কম।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তিতাস গ্যাস, মেঘনা পেট্রোলিয়াম, ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, বিএসসিসিএল, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, এমআই সিমেন্ট।