ডিএসইতে সূচকের ইতিবাচক প্রবণতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ সোমবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৩৬৭ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৪২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৩টির দাম বেড়েছে। কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দেড় ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, অ্যাপোলো ইস্পাত, ইস্টার্ন হাউজিং, বেক্সিমকো ফার্মা, দ্য পেনিনসুলা চিটাগং, ইউনাইটেড এয়ার, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রভৃতি।