ডিএসইতে স্বাভাবিক লেনদেন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার স্বাভাবিক লেনদেন চলছে। গত সোমবার প্রধান বিরোধী দল বিএনপির মহাসমাবেশের কারণে ওই দিন ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কম ছিল। তবে আজ ১৪ দলের মহাসমাবেশের দিনে বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামূলক বেশি লক্ষ করা যাচ্ছে। বিভিন্ন ব্রোকারেজ হাউস সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, আজ যথাসময়েই লেনদেন শুরু হয়েছে। ১৪ দলের মহাসমাবেশ থাকলেও আজ স্বাভাবিক লেনদেন চলছে। এ ছাড়া লেনদেনের অবস্থাও গত সোমবারের চেয়ে অনেক ভালো।শাকিল রিজভী স্টক লিমিটেডের জ্যেষ্ঠ ট্রেড কর্মকর্তা মোহাম্মাদ কাওসার আহমেদ জানান, আজ স্বাভাবিক লেনদেন চলছে। শুরু থেকেই সূচক ওঠানামা করছে। লেনদেনের পরিস্থিতিও ভালো। বিনিয়োগকারীদের উপস্থিতি গত সোমবারের তুলনায় অনেক বেশি।টাইমস সিকিউরিটিজ লিমিটেডের ট্রেড এক্সিকিউটিভ মো. গোলাম মোস্তফা প্রথম আলো অনলাইনকে বলেন, গত সোমবার বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল না বললেই চলে। ওই দিন অনেকে ফোন করে শেয়ার কেনা-বেচা করেছিলেন। তবে আজ হাউসে বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামূলক বেশি।এ দিকে মতিঝিলের ব্যাংকপাড়ায় গ্রাহকদের উপস্থিতিও তুলনামূলক বেশি লক্ষ করা গেছে। ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন চলছে। গ্রাহকদের উপস্থিতিও গত সোমবারের তুলনায় বেশি বলে কয়েকটি বাণিজ্যিক ব্যাংক সূত্রে জানা যায়।