ডিএসইতে ২৬ আগস্ট থেকে ঈদুল ফিতরের ছুটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র শব-ই-কদর, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতর উপলক্ষে ২৬ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছুটি থাকবে। আজ বুধবার ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান এ তথ্য জানান।শফিকুর রহমান জানান, এ সময় ডিএসইতে লেনদেন ও সব ধরনের অফিশিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৪ সেপ্টেম্বর থেকে যথারীতি অফিস ও লেনদেন শুরু হবে। গত ৩ আগস্ট ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানান।