ডিএসইতে ৪৩৩ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ বুধবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে। একই সঙ্গে গতকালের চেয়ে লেনদেন বেড়েছে দুই বাজারে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৪৩৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৯৬ কোটি টাকা বেশি। গতকাল এই স্টক এক্সচেঞ্জে ২৩৭ কোটি টাকার লেনদেন হয়েছিল।আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৪৮ কোটি টাকার লেনদেন।আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক গতকালের চেয়ে ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৮৫৫ পয়েন্টে। একই সঙ্গে সাধারণ সূচক বেড়েছে ১০৫ পয়েন্ট।ডিএসইতে আজ ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৬৯টিরই দাম বেড়েছে। কমেছে ১১টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, ইউনাইটেড এয়ার, গ্রামীণফোন, বিএসসিএল, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, বেক্সিমকো, তিতাস গ্যাস, ইসলামী ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রভৃতি।ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ২৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৪৫৫ পয়েন্টে। সিএসইতে আজ ২১০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে যার মধ্যে ১৭৪টিরই দাম বেড়েছে।