ডিএসইতে ৬১৬ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম কর্মদিবসে আজ রোববার দেশের পুঁজিবাজারে চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৬১৬ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগে গত ৪ আগস্ট ডিএসইতে ৬১৮ কোটি টাকার লেনদেন হয়। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৪৬ কোটি টাকার লেনদেন। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজারে স্থিতিশীলতা আনতে ইতিমধ্যে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। সর্বশেষ আজ এক হাজার কোটি টাকার নতুন একটি বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। এ ছাড়া ব্যক্তি বিনিয়োগকারীর পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হচ্ছে। যার ইতিবাচক প্রভাব বাজারে দেখা যাচ্ছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১০৯.৪৯ পয়েন্ট বেড়ে ৫,৬৫৪.২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। এর পাঁচ মিনিটের মাথায় সূচক ২২৭ পয়েন্ট বেড়ে যায়। প্রথম ঘণ্টা শেষে সূচক বেড়েছিল ২৯৪ পয়েন্ট। এরপর সূচকের তীর নিম্নমুখী হয়।ডিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টির দাম বেড়েছে, কমেছে ১১৭টির ও অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ কোম্পানির তালিকায় রয়েছে, গ্রামীণফোন, এনবিএল, ইউসিবিএল, সোশ্যাল ইসলামী ব্যাংক, বেক্সিমকো, এমআই সিমেন্ট, ওয়ান ব্যাংক, তিতাস গ্যাস, সাউথইস্ট ব্যাংক ও বেক্সিমকো ফার্মা।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪৫৭.৩৩ পয়েন্ট বেড়ে ১৫৯৩০.৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৫টিরই দাম বেড়েছে, কমেছে ২৯টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।