ডিএসইতে ৭১৫ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে আজ বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। তবে ডিএসইতে লেনদেন সামান্য কমলেও সিএসইতে বেড়েছে। ডিএসইতে আজ ৭০০ কোটি টাকার ওপর লেনদেন হয়েছে।

ডিএসইতে ৭১৫ কোটি টাকার লেনদেন

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৩৩৩ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়ে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৩টির দাম বেড়েছে, কমেছে ১১১টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৭১৫ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩১ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৭৪৬ কোটি টাকা লেনদেন হয়।

লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশন। আজ এই প্রতিষ্ঠানের ২৬ কোটি টাকার লেনদেন হয়। এ ছাড়া প্যারামাউন্ড টেক্সটাইল, আরএন স্পিনিং, গোল্ডেন সন, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, আমরা টেকনোলজিস, ডেল্ডা স্পিনার্স, কেয়া কসমেটিকস, সেন্ট্রাল ফার্মা, আরগন ডেনিমস প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।

সিএসইতে ৯৩ কোটি টাকার লেনদেন

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪৭৭ পয়েন্টে।

সিএসইতে আজ ২২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১২৩টির দাম বেড়েছে, কমেছে ৮০টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে আজ ৯৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চেয়ে নয় কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৮৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।