ডিএসইতে ৮০৪ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারে। আজও ডিএসইতে ৮০০ কোটির ওপরে লেনদেন হয়েছে।

ডিএসইতে ৮০৪ কোটি টাকার লেনদেন
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৮২৬ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৫টিরই দাম বেড়েছে, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৮০৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০৭ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৬৯৭ কোটি টাকার লেনদেন হয়।

সিএসইতে লেনদেন ৭০ কোটি টাকার
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯৮২ পয়েন্টে।
সিএসইতে আজ ২৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩১টির দাম বেড়েছে, কমেছে ৮৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৭০ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা বেশি। গতকাল ৬৭ কোটি টাকা লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল মেঘনা পেট্রোলিয়াম। এ প্রতিষ্ঠানের ৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া মার্কেন্টাইল ব্যাংক, লংকাবাংলা ফিন্যান্স, আমরা টেকনোলজিস, পদ্মা অয়েল, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউসিবিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, ইউনাইটেড এয়ার প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।