ডিএসইতে ৮৫৭ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ কর্মদিবসে আজ বৃহস্পতিবার অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। পাশাপাশি গতকালের চেয়ে লেনদেন বেড়েছে। আজ ডিএসইর লেনদেন সাড়ে ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে।

ডিএসইতে ৮৫৭ কোটি টাকার লেনদেন

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৭৫৩ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে সূচক ৪০ পয়েন্ট বেড়ে যায়। এভাবে লেনদেন চলতে থাকে। বেলা পৌনে একটার দিকে সূচক বাড়ার হার কমতে শুরু করে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৪টিরই দাম বেড়েছে, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৮৫৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৩০ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৬২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে ৭১ কোটি টাকার লেনদেন

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮০১ পয়েন্টে।

সিএসইতে আজ ২৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৪টির দাম বেড়েছে, কমেছে ৮১টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে আজ ৭১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৪ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৫৭ কোটি টাকার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল মেঘনা পেট্রোলিয়াম। আজ এই প্রতিষ্ঠানের ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া পদ্মা অয়েল, জেনারেশন নেক্সট ফ্যাশন, তাল্লু স্পিনিং, আমরা টেকনোলজিস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, কনফিডেন্স সিমেন্ট, কেয়া কসমেটিকস, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।