ডিএসইতে ৯৯০ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ডিএসইতে প্রায় সমসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে ও কমেছে। তবে, সূচক বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের শেষে আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৬০ পয়েন্ট বেড়ে ৫,১৮২ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম ছয় মিনিটেই সূচক বেড়ে যায় ৬৬ পয়েন্ট। তবে, এরপর সূচক বাড়ার হার একটু কমে গেলেও আধা ঘণ্টা শেষে এ হার দাঁড়ায় ৬৭ পয়েন্ট, দুপুর একটার দিকে সূচক বাড়ার হার ছিল ১১২ পয়েন্ট।ডিএসইতে আজ মোট ২৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১২৭টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৯৯০ কোটি টাকার লেনদেন হয়েছে।দিনের শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: ন্যাশনাল ব্যাংক লি., তিতাস গ্যাস, বেক্সিমকো, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি., লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট পাওয়ার, যমুনা অয়েল, আরএন স্পিনিং, এমজেএল বাংলাদেশ এবং গ্রামীণফোন।