ডিএসইর অনুসন্ধানের জবাব দিয়েছে তিন কোম্পানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক অনুসন্ধানের জবাব দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি।কোম্পানিগুলো হলো ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, রূপালী ইনস্যুরেন্স ও গ্লোবাল ইনস্যুরেন্স লিমিটেড।ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানা যায়, ডিএসইর অনুসন্ধানের জবাবে প্রতিষ্ঠানগুলো জানায়, সম্প্রতি শেয়ারবাজারে প্রতিষ্ঠান তিনটির শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য কোম্পানিগুলোর কাছে নেই।