ডিএসইর এমডি হচ্ছেন মাজেদুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে কে এ এম মাজেদুর রহমানকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বুধবার বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে ডিএসই পরিচালনা পর্ষদ মাজেদুর রহমানকে নিয়োগের জন্য বিএসইসির কাছে সুপারিশ করে। ডিএসই কর্তৃপক্ষের সুপারিশের আলোকে বিএসইসি এ অনুমোদন দিয়েছে। মাজেদুর রহমান প্রায় ৩০ বছর ধরে দেশে-বিদেশে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেছেন।
চলতি বছরের ১৩ এপ্রিল ডিএসইর এমডি স্বপন কুমার বালার মেয়াদ শেষ হয়। শূন্য পদে নিয়োগের জন্য দুই দফায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।