ডিএসইর কারণ জানতে চাওয়ার জবাব দিয়েছে ১১ কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুসন্ধানের জবাব দিয়েছে তালিকাভুক্ত ১১ কোম্পানি।কোম্পানিগুলো হলো জিকিউ বল পেন, বেক্সিমকো সিনথেটিকস, সোনালী আঁঁশ, গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড, গ্রামীণ মিউচুয়াল ফান্ড ১, পূরবী জেনারেল ইনস্যুরেন্স, জনতা ইনস্যুরেন্স, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, বেক্সটেক্স, সিঙ্গার বাংলাদেশ ও রহিমা ফুড।আজ মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানা যায়, ডিএসইর জানতে চাওয়ার জবাবে কোম্পানিগুলো জানায়, সম্প্রতি শেয়ারবাজারে প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।