প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুসন্ধানের জবাব দিয়েছে তালিকাভুক্ত ১১ কোম্পানি।কোম্পানিগুলো হলো উত্তরা ফিন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি, বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সায়হাম টেক্সটাইল, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স, ইউনাইটেড লিজিং, ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আরামিট সিমেন্ট, সমরিতা হাসপাতাল।আজ রোববার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানা যায়, ডিএসইর জানতে চাওয়ার জবাবে প্রতিষ্ঠানগুলো জানায়, সম্প্রতি শেয়ারবাজারে প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য কোম্পানিগুলোর কাছে নেই।