ডিএসইর কারণ দর্শানোর জবাব দিয়েছে তিন কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গতকাল রোববার তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ জানতে চায়। এ প্রতিষ্ঠানগুলো হলো—আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, গ্রামীণফোন ও প্রাইম টেক্সটাইল। ডিএসইর কারণ দর্শানোর জবাবে আজ প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, তাদের কাছে শেয়ারের এ মূল্যবৃদ্ধির কোনো সংবেদনশীল তথ্য নেই। আজ ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।