ডিএসইর কারণ দর্শানোর জবাব দিয়েছে দুই কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত বৃহস্পতিবার শাইনপুকুর সিরামিকস ও প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ জানতে চায়। ডিএসইর এ কারণ দর্শানোর জবাবে আজ প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, তাদের কাছে শেয়ারের এ মূল্যবৃদ্ধির কোনো সংবেদনশীল তথ্য নেই। আজ ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।