ডিএসইর চারজন নতুন পরিচালক নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চার পরিচালক পদে গতকাল সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চারটি পদের বিপরীতে আটজন প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তাঁদের মধ্য থেকে সদস্যদের ভোটে শরীফ আনোয়ার হোসাইন (১৪৬), আজিজুল হক (১৪৪), খুজিস্তা নুরে নাহরিন (১২৯) ও শাহেদ আবদুল খালেক (১০২) পরিচালক নির্বাচিত হয়েছেন। অন্য প্রতিদ্বন্দ্বীরা ছিলেন শামীম আফজাল, দাস্তাগীর মোহাম্মদ আদিল, মঞ্জুরউদ্দিন আহমেদ ও লুৎফর রহমান।
গতকাল সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ২৪০ জন ভোটারের মধ্যে ২০০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।