ডিএসইর ডিলার সম্মেলন অনুষ্ঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিলার সম্মেলন আজ শনিবার নিকুঞ্জের ডিএসই টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন ডিএসইর সভাপতি শাকিল রিজভী। এ সময় অন্যান্যের মধ্যে ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম ও সহসভাপতি মো. শাহজাহানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।এই সম্মেলনে ডিলার হিসাবের মাধ্যমে কীভাবে পুঁজিবাজারকে গতিশীল ও কার্যকর করা যায় এবং ভবিষ্যত্ করণীয় কী, সে বিষয়ে সব ডিলারের মতামত নেওয়া হয়। বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন ইতিবাচক উদ্যোগ ও সরকারঘোষিত প্রণোদনা প্যাকেজকে স্বাগত জানানো হয়। একই সঙ্গে তা বাস্তবায়নের লক্ষ্যে সব ডিলার একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।