ডিএসইর ডিলার সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিলার সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।রাজধানীর নিকুঞ্জ এলাকায় ডিএসই টাওয়ারে আয়োজিত এ সম্মেলনে ডিএসইর সভাপতি মো. শাকিল রিজভী সভাপতিত্ব করেন। এ সময় ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি, সহসভাপতি, পরিচালনা পর্ষদের সব সদস্যসহ বিপুলসংখ্যক ডিলার উপস্থিত ছিলেন।সম্মেলনে পুঁজিবাজারে ডিলার হিসাবের মাধ্যমে কীভাবে পুঁজিবাজারকে গতিশীল ও কার্যকর করা যায় এবং ভবিষ্যতে আর কী করণীয় আছে, সে বিষয়ে সব ডিলারের মতামত নেওয়া হয়। বর্তমান পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন ইতিবাচক উদ্যোগ, অর্থমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এসইসি কর্তৃক প্রণোদনা প্যাকেজ ঘোষণাকে স্বাগত জানানো হয়। সম্মেলনে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে সব ডিলার একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।