প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে নতুন করে আরেকটি কোম্পানি যুক্ত হচ্ছে। ২০ জুলাই থেকে এই সূচকে যুক্ত হচ্ছে মতিন স্পিনিং মিলস। এর ফলে ডিএসইএক্স সূচক গণনায় কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়াবে ২২৮টিতে। ডিএসই জানিয়েছে, কোম্পানিটির লেনদেনের প্রান্তিক হিসাব বিবেচনায় নিয়ে নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে মতিন স্পিনিংকে সূচক গণনায় যুক্ত করা হচ্ছে। এ ছাড়া ষাণ্মাসিক ভিত্তিতে ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএস ৩০ সূচকে নতুন করে তিনটি কোম্পানি যুক্ত হচ্ছে। আর শর্তপূরণে ব্যর্থ হওয়ায় তিনটি কোম্পানি বাদ পড়ছে। যে তিনটি কোম্পানি নতুন করে যুক্ত হচ্ছে সেগুলো হলো—বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক ও এসিআই। আর বাদ পড়া কোম্পানি তিনটি হলো—ইউনাইটেড এয়ারওয়েজ, উত্তরা ব্যাংক ও আরএন স্পিনিং মিলস।