ডিএসইর নতুন সিইও, সিএফও দায়িত্ব নিলেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মোহাম্মদ মোশাররফ হোসেন এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) পদে শুভ্রকান্তি চৌধুরী গতকাল রোববার থেকে দায়িত্ব নিয়েছেন। এর আগে ডিএসইর পরিচালনা পর্ষদে এই দুই কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়।মোশাররফ হোসেন ১৯৯৫ থেকে ১৯৭৫ সালে বিমানবাহিনীতে থাকাকালে রাষ্ট্রপতির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ৩০ বছরের কর্মজীবনে তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে উচ্চপদে কাজ করেছেন। শুভ্রকান্তি চৌধুরী সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা ও কোম্পানি সচিবের দায়িত্বে ছিলেন। তিনি ট্রান্সকম গ্রুপ ও প্রাইম গ্রুপের হিসাব ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী শুভ্রকান্তি চৌধুরী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশের (আইসিএবি) একজন ফেলো।