ডিএসইর নতুন সিইও মোশাররফ হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিচ্ছেন মোহাম্মদ মোশাররফ হোসেন।গতকাল মঙ্গলবার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) নতুন সিইও নিয়োগ অনুমোদন করেছে। এর আগে ১৩ ডিসেম্বর ডিএসইর পরিচালনা পর্ষদ নতুন সিইও নিয়োগের সিদ্ধান্ত নেয়। জানা গেছে, মোহাম্মদ মোশাররফ হোসেন শিগগির তাঁর দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমানে ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা জহুরুল আলম সিইও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।মোশাররফ হোসেন আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আর্থিক বিষয়ে শিক্ষা লাভ করেছেন। সর্বশেষ আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহযোগী অধ্যাপক হিসেবে তিনি কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি দীর্ঘ ১০ বছর রাষ্ট্রপতির এডিসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।