ডিএসইর নতুন সিএফও জিয়াউল হাসান খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কে এম জিয়াউল হাসান খান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগ দিয়েছেন। তিনি শুভ্র কান্তি চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। এর আগে শুভ্র কান্তি চৌধুরীর মেয়াদ শেষ হওয়ায় জিয়াউল হাসানকে সিএফও পদে নিয়োগ দেওয়া হয়। ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান এ তথ্য জানান।ডিএসই সূত্রে জানা যায়, এ কে এম জিয়াউল হাসান খান হিসাব নিরীক্ষা ও কর বিষয়ে দীর্ঘ দিন ধরে কাজ করছেন। তিনি বিভিন্ন বহুজাতিক কোম্পানি, নিয়ন্ত্রক সংস্থা ও পাবলিক লিমিটেড কোম্পানিতে কাজ করেছেন। তিনি একজন পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও আইসিএবির সদস্য। হিসাববিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।