ডিএসইর নতুন সিওও জহুরুল আলম
ব্রিগেডিয়ার জেনারেল মো. জহুরুল আলম, এনডিসি, পিএসসি ২৩ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চিফ অপারেটিং অফিসার হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ২০০৮ সালের অক্টোবর মাস থেকে ২০১০ সালের আগস্ট পর্যন্ত ডিএসইর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।জহুরুল আলম রাজশাহী ক্যাডেট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাসের পর ১৯৭৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি কানাডা থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষণা করছেন।জহুরুল আলম যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে কাজ করেছেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।ডিএসইর জনসংযোগ দপ্তরের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।