প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নোটিশের জবাব দিয়েছে ডিএসইর তালিকাভুক্ত পাঁচ প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানগুলো হলো মেঘনা পেট্রোলিয়াম, ওরিয়ন ইনফিউশন, হেইডেলবার্গ সিমেন্ট, ন্যাশনাল টিউবস ও আরামিট সিমেন্ট।প্রতিষ্ঠানগুলো জানায়, প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল কোনো তথ্য তাদের কাছে নেই। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।