ডিএসইর পরিচালক নির্বাচনে দুজনের মনোনয়নপত্র প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ নির্বাচনে দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাঁরা হলেন বুলবুল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহুদুল হক বুলবুল ও মো. ফখরুল ইসলাম সিকিউরিটিজ লিমিটেডের এমডি ফখরুল ইসলাম। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল। পরে ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান এ তথ্য জানান।এর আগে গত ১৯ ফেব্রুয়ারি মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ১১ মার্চ ডিএসইর পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।বর্তমানে এই নির্বাচনে ছয় প্রার্থী হলেন বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের এমডি মিনহাজ মান্নান, রয়েল গ্রিন সিকিউরিটিজ লিমিটেডের এমডি আবদুল হক, মো. ফখরুল ইসলাম সিকিউরিটিজ লিমিটেডের এমডি ফখরুল ইসলাম, মো. শহিদুল্লাহ সিকিউরিটিজ লিমিটেডের এমডি শরীফ আনোয়ার হোসেন, জাহান সিকিউরিটিজ লিমিটেডের এমডি মো. শাহজাহান, র্যাপিড সিকিউরিটিজ লিমিটেডের এমডি হানিফ ভূঁইয়া ও গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের এমডি হাবিব আবুল মুশতাক। এই ছয়জনের মধ্য থেকে চারজন নতুন পরিচালক নির্বাচিত হবেন।