ডিএসইর পরিচালক পদে ফিরলেন রকিবুর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারধারী পরিচালক নির্বাচিত হয়েছেন রকিবুর রহমান। আজ মঙ্গলবার শেয়ারধারীদের সরাসরি ভোটে তিনি নির্বাচিত হয়েছেন।
রকিবুর পেয়েছেন ১৩১ ভোট আর তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিনহাজ মান্নান পেয়েছেন ৮৬ ভোট।
২০১০ সালে শেয়ারবাজার ধসের পর স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা (ডিমিউচুয়ালাইজেশন) হওয়ার পর রকিবুর রহমান আবারও সংস্থাটির পরিচালনার সঙ্গে যুক্ত হলেন। ডিমিউচুয়ালাইজেশনের আগে রকিবুর রহমান একাধিক দফায় ডিএসইর পরিচালক ও সভাপতির দায়িত্ব পালন করেন।