ডিএসইর পরিচালক হলেন সালমান এফ রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মনোনীত হলেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। আজ বৃহস্পতিবার তাঁকে এই মনোনয়ন দেওয়া হয়। তিনি তাঁর ভাই সোহেল রহমানের স্থলাভিষিক্ত হলেন।ডিএসই সূত্রে জানা যায়, মনোনয়ন পেয়ে সালমান এফ রহমান আজ পরিচালনা পর্ষদের বৈঠকে যোগদান করেন।ডিএসইতে পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা ২৪। এর মধ্যে ১২ জন ভোটের মাধ্যমে নির্বাচিত হন। বাকি ১২ জনকে মনোনয়ন দেওয়া হয়।