ডিএসইর পরিচালনা পর্ষদের নির্বাচন কাল
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের নির্বাচন কাল রোববার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। চারটি পরিচালক পদের বিপরীতে ছয়জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। ডিএসই সূত্রে এ কথা জানা গেছে। সূত্র জানায়, ডিএসইর পরিচালনা পর্ষদে মোট ১২ জন নির্বাচিত পরিচালক থাকেন। প্রতিবছর চারটি পরিচালকের পদ শূন্য হয়। পদগুলো পূরণের জন্য প্রতিবছর অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট দেন ডিএসইর সদস্যরা। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা হলেন বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিনহাজ মান্নান, রয়েল গ্রিন সিকিউরিটিজ লিমিটেডের এমডি আবদুল হক, মো. ফখরুল ইসলাম সিকিউরিটিজ লিমিটেডের এমডি ফখরুল ইসলাম, মো. শহিদুল্লাহ সিকিউরিটিজ লিমিটেডের এমডি শরীফ আনোয়ার হোসেন, জাহান সিকিউরিটিজ লিমিটেডের এমডি মো. শাহজাহান, র্যাপিড সিকিউরিটিজ লিমিটেডের এমডি হানিফ ভূঁইয়া ও গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের এমডি হাবিব আবুল মুশতাক।ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান এসব তথ্য জানিয়েছেন।নির্বাচিত এই চার পরিচালক এবং আগের আটজনসহ মোট ১২ জনের মধ্যে থেকে ১৫ মার্চ অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংস্থাটির সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করা হবে।