প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আয়োজনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট সম্মেলন অনুষ্ঠিত হবে আজ সোমবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বেলা সোয়া তিনটায় এ সম্মেলন শুরু হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খাইরুল হোসেন। সম্মেলন উপলক্ষে গতকাল রোববার দুপুরে ডিএসইতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তাতে জানানো হয়, সম্মেলনে তিনটি অধিবেশনে মিউচুয়াল ফান্ড, ঋণ সিকিউরিটিজ ও শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের বিভিন্ন আইনকানুন, বিধি-বিধান ও সমস্যা-সম্ভাবনা তুলে ধরা হবে।