ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তার পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সতীপতি মৈত্র পদত্যাগ করেছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে ডিএসইর প্রেসিডেন্ট শাকিল রিজভীর কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।শাকিল রিজভী পদত্যাগপত্র গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিএসইর বোর্ড মিটিংয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।