ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তার পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সতিপতী মৈত্র পদত্যাগ করেছেন। ডিএসইর সভাপতি শাকিল রিজভীর কাছে আজ বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ অনুষ্ঠিত পর্ষদ সভায় এ পদত্যাগপত্র গৃহীত হয়।ডিএসইর সভাপতি শাকিল রিজভী পদত্যাগের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পদত্যাগপত্রে সতিপতী মৈত্র ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।’ডিএসই সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২১ জুন সতিপতী মৈত্র ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগদান করেন। পরে ২০০৯ সালের ২৪ ডিসেম্বর সিইও পদে নিয়োগ পান।