ডিএসইর প্রধান নির্বাহীর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সতীপতি মৈত্র পদত্যাগ করেছেন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গতকাল বৃহস্পতিবার সংস্থাটির সভাপতি শাকিল রিজভীর কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। শাকিল রিজভী পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।২০০৭ সালের ২১ জুন সতীপতি মৈত্র ডিএসইর প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগদান করেন। পরে ২০০৯ সালের ২৪ ডিসেম্বর সিইও হিসেবে নিয়োগ পান।