ডিএসইর প্রধান নির্বাহীর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম হোসেন পদত্যাগ করেছেন। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে ডিএসইর সভাপতি রকিবুর রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।মোশাররফ এম হোসেন পদত্যাগপত্র জমা দেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন।তবে ডিএসইর একটি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার ডিএসইর বোর্ড সভায় একটি বিষয় নিয়ে জ্যেষ্ঠ এক নেতা মোশাররফ এম হোসেনের সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন। এর জের ধরে তিনি পদত্যাগ করেন।