ডিএসইর প্রধান নির্বাহীর পদত্যাগপত্র গৃহীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। আজ মঙ্গলবার ডিএসইর পর্ষদ সভায় তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়। মোশাররফ এম হোসেন প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।মোশাররফ এম হোসেন জানান, আজ বিকেলে ডিএসইর বোর্ড সভায় তাঁকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। তিনি যথাসময়ে বোর্ড সভায় উপস্থিত হন। সভায় তাঁর সঙ্গে পরিচালনা পর্ষদের সদস্যরা আলোচনা করেন। একই সঙ্গে পর্ষদের পক্ষ থেকে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয় বলে জানান তিনি। তবে নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে তাঁর পদত্যাগপত্র গ্রহণ হতে হবে। এর আগে গত বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন মোশাররফ এম হোসেন। পরে ডিএসইর পক্ষ থেকে তাঁকে আজকের পর্ষদ সভায় উপস্থিত থাকতে বলা হয়। গত বছরের ১ জানুয়ারি তিনি ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা পদে যোগ দেন।