ডিএসইর প্রশাসনে ব্যাপক রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রশাসনের বিভিন্ন বিভাগে ব্যাপক রদবদল আনা হয়েছে। আজ রোববার এই পরিবর্তন আনা হয় বলে ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।যেসব বিভাগে রদবদল করা হয়েছে, তা হলো মানবসম্পদ (এইচআর) অডিট, ফিন্যান্স, সার্ভিলেন্স ও মনিটরিংসহ বেশ কয়েকটি বিভাগ।যেসব ব্যক্তির দায়িত্ব পরিবর্তন করা হয়েছে তাঁরা হলেন, ডিএসইর উপমহাব্যবস্থাপক মো. সামিউল ইসলামকে এমএ বিভাগ থেকে এমআইসি বিভাগের প্রধান করা হয়েছে। এ ছাড়া খন্দকার আসাদ উল্লাহকে এমআইসি বিভাগ থেকে এমএ বিভাগের প্রধান, হোসনে আরা পারভীনকে এইচআর বিভাগ থেকে আর অ্যান্ড ডি বিভাগের প্রধান, মো. মনোয়ার হোসেনকে জেনারেল অ্যাকাউন্টস বিভাগ থেকে ইন্টারনাল অডিট বিভাগের প্রধান, মোহাম্মদ আসাদুর রহমানকে (সহকারী মহাব্যবস্থাপক) বোর্ড অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগ থেকে এইচআর বিভাগের প্রধান, মো. আবদুল ওয়াহিদকে ইন্টারনাল অডিট বিভাগ থেকে ক্লিয়ারিং অ্যাকাউন্টস বিভাগের প্রধান, নিজাম উদ্দিন আহমেদকে লিস্টিং অ্যাফেয়ার্স বিভাগ থেকে ট্রেইনিং বিভাগে, ইশতিয়াক আহমেদকে আর অ্যান্ড ডি বিভাগ থেকে বোর্ড অ্যান্ড কোম্পানি বিভাগে, মো. খালেদুজ্জামানকে সার্ভিল্যান্স বিভাগ থেকে এমআইসি বিভাগে, মোহাম্মদ মাহফুজুর রহমানকে মার্কেট বিভাগ থেকে আর অ্যান্ড ডি বিভাগে এবং কামরুন্নাহারকে আর অ্যান্ড ডি বিভাগ থেকে মার্কেট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ থেকেই এই পরিবর্তন কার্যকর হবে বলে ওই পত্রে উল্লেখ করা হয়েছে।ডিএসইর প্রধান প্রচলন কর্মকর্তা (সিওও) মো. জহুরুল আলম স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে এই পরিবর্তন করা হয়। এর অনুলিপি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), সিওও, সিএফও, সিটিও, সকল জিএম ও ডিএসইর সব কর্মকর্তাকে আজই পাঠানো হয়েছে।