ডিএসইর বার্ষিক সভা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৫১তম বার্ষিক সাধারণ সভা বা এজিএম কাল শনিবার অনুষ্ঠিত হবে। রাজধানীর রূপসী বাংলা হোটেলে বেলা ১১টায় সভার কার্যক্রম শুরুর কথা রয়েছে।সভায় নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন উত্থাপন ও আলোচনা হবে। সভা শেষে ডিএসইর নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে নতুন সভাপতি, ঊর্ধ্বতন সহসভাপতি ও সহসভাপতি ঠিক করা হবে। এর মধ্য দিয়ে বর্তমান সভাপতি রকিবুর রহমান আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন।