ডিএসইর লেনদেন থেকে সরকারের রাজস্ব আয় কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন থেকে সরকারের রাজস্ব আদায় কমে গেছে।চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক শেষে (জুলাই-সেপ্টেম্বর) এই খাত থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় ২৮ কোটি ৫৪ লাখ টাকা। অথচ আগের বছর একই সময়ে এ খাতে সরকারের রাজস্ব আয়ের পরিমাণ ছিল প্রায় ৯১ কোটি ৪৮ লাখ টাকা। সেই হিসাবে এ খাতে সরকারের রাজস্ব আয় প্রায় ৬৯ শতাংশ কমেছে।ডিএসই সংশ্লিষ্টরা বলছেন, লেনদেন কমে যাওয়াতেই এ খাত থেকে সরকারের রাজস্ব আদায় কমেছে।আলোচ্য সময়ে ডিএসইর লেনদেন থেকে সেপ্টেম্বর মাসেই সর্বোচ্চ পরিমাণ রাজস্ব জমা পড়েছে সরকারি কোষাগারে। এই মাসে সরকার পেয়েছে ১৮ কোটি ৭৬ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় চার কোটি ৬৫ লাখ টাকা বেশি। আগের দুই মাস জুলাই ও আগস্টে সরকারের রাজস্ব আয় হয়েছিল নয় কোটি ৭৮ লাখ টাকা। ডিএসইর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ঢাকার বাজারে প্রতিটি কার্যদিবসে গড় লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৮৯৩ কোটি টাকা। জুলাই ও আগস্টে এই পরিমাণ ছিল যথাক্রমে ১৯৩ ও ৪০৯ কোটি টাকা। উল্লেখ্য, ডিএসইর আওতাধীন ব্রোকারেজ হাউসগুলোতে প্রতিদিন যে লেনদেন হয়, তার ওপর থেকে সরকার শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ হারে উৎসে আয়কর কর্তন করে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে কর অঞ্চল-৭ এই কর সংগ্রহ করে।