ডিএসইর লেনদেন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিগরি ত্রুটির কারণে প্রায় আড়াই ঘণ্টা লেনদেন বন্ধ থাকে ডিএসইতে
কারিগরি ত্রুটির কারণে প্রায় আড়াই ঘণ্টা লেনদেন বন্ধ থাকে ডিএসইতে

কারিগরি ত্রুটির কারণে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবার শুরু হয়েছে। আজ রোববার বেলা সোয়া একটায় আবার লেনদেন শুরু হয়। তবে আজ কতক্ষণ পর্যন্ত লেনদেন চলবে, তা পরে জানানোর কথা বলেছে ডিএসই।
ডিএসইতে আজ সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যে কারিগরি ত্রুটি দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে লেনদেন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কারিগরি ত্রুটি সারাতে কাজ শুরু করে ডিএসই। ত্রুটি দূর হওয়ার পর বেলা সোয়া একটায় পুনরায় লেনদেন শুরু হয়।